হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

পক্ষকাল ডেস্ক-
কিশোরগঞ্জে হরতালের দিনে জেলা আওয়ামী লীগের অফিসে হেফাজতের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা কমিটি।
সোমবার (২৯ মার্চ) বিকেলে দলীয় কার্যালয়ের সামনের থেকে সংগঠনের সভাপতি এড. কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এড. এ এ আফজালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
ওই বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের গৌরাঙ্গ বাজার, রথখোলা, আখড়াবাজার, কালীবাড়ি হয়ে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় হামলায় জড়িত হেফাজত-বিএনপি-জামায়াতের সদস্যদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
এদিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনাসহ শহরে ব্যাপক তাণ্ডবের ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে আজ সোমবার একটি মামলা দায়ের করেছে। আরও দু’টি মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে হেফাজতের ডাকা হরতালের সময় বিনা উস্কানিতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে হরতালকারীরা। এ সময় ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগের তাণ্ডব চালায় তারা।





রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার