শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | স্বাস্থ্য ও আইন » স্বৈরাচার সরকারের দোসর যে দলেরই হোক তাদের বিচার হবে- ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
প্রথম পাতা » জেলার খবর | স্বাস্থ্য ও আইন » স্বৈরাচার সরকারের দোসর যে দলেরই হোক তাদের বিচার হবে- ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
২৩৫ বার পঠিত
বুধবার, ৩০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বৈরাচার সরকারের দোসর যে দলেরই হোক তাদের বিচার হবে- ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

নীলফামারী প্রতিনিধিঃ
---

স্বৈরাচার সরকারের আমলে সরকারি কর্মকর্তা সহ যে কোন রাজনৈতিক দলের নেতারা স্বৈরাচারীদের দোসর ছিল তাদের বিচার হবে বলে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (৩০ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরী পাড়ায় শহীদ শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ।

এ জেট এম জাহিদ হোসেন বলেছেন,  আওয়ামী সরকারের অধীনে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ডা. জাহিদ বলেন, গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে অবশেষে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তবে শুধু সরকার পতনে থেমে গেলে চলবে না, যারা গুম, খুন ও নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যেই নির্বাচন দিয়েছিল। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকার এক বছরেও নির্বাচনের ঘোষণা দেয়নি। বরং তারা পূর্ববর্তী ফ্যাসিস্টদের আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন , আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। পাশাপাশি রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা জরুরি।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিলকিস বেগম, নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, সদস্য সৈয়দ আলী, আনিছুর রহমান কোকো, আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, গোলাম মোস্তফা রঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)