শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | বিশ্ব সংবাদ » কাজাখস্তানে ১০০ যাত্রীসহ বিমান বিধ্বস্ত
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | বিশ্ব সংবাদ » কাজাখস্তানে ১০০ যাত্রীসহ বিমান বিধ্বস্ত
৪৯২ বার পঠিত
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাজাখস্তানে ১০০ যাত্রীসহ বিমান বিধ্বস্ত

---

পক্ষকাল ডেস্ক-

কাজাখস্তানে প্রায় ১০০ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সবচেয়ে বড় শহর আলমাতিতে বিমানবন্দরের কাছে ওই বিমান দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে ৫ ক্রু ছিলো। বিমানবন্দরটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে সংবাদ সংস্থা বিবিসি ও রয়টার্স।

২৭ ডিসেম্বর, শুক্রবার সকালে স্থানীয় সময় ৭টা ২২ মিনিটে বেক এয়ারলাইন্সেররে যাত্রীবাহী জেট বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

জানা গেছে, যাত্রীবাহী ওই জেট বিমানটি শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এটি আলমাতি শহর থেকে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে যাচ্ছিল। এতে তাৎক্ষণিকভাবে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এ বিষয়ে আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি উড্ডয়নের পর বিমানের ডানা একটি কনক্রিটের সঙ্গে ধাক্কা খায়। আর সঙ্গে সঙ্গেই বিমানটি দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে পড়ে।

রয়টার্সের খবরে বলা হয়, বিমানটিতে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। বিধ্বস্ত হওয়া বিমানটিতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।

এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করেছে দেশটির বিমান কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট এ ঘটনায় হতাততের প্রতি সমবেদনা জানিয়েছেন।



এ পাতার আরও খবর

লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন। জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার
ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই! ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই!
স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট? স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট?
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম
বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু
‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই ‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)