শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১১ জন নিখোঁজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১১ জন নিখোঁজ
![]()
পক্ষকাল সংবাদ-
কক্সবাজারের মাতারবাড়ীর কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১১ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনায় ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। ২৩ জনসহ ট্রলারটি ঢুবে যায়। ঘটনার পরপরই এলএনজিবাহী জাহাজ ও ফিশিং বোট সী পাওয়ার ১২ জনকে জীবিত উদ্ধার করে। ফিশিং বোটে থাকা ১১ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
পরে খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ও কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল। কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল একজনের মরদেহ উদ্ধার করেছে বলে জানান কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম। লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া একজনের মরদেহ কোস্টগার্ড হেফাজতে রয়েছে। নিখোঁজ বাকি ১০ জনকে উদ্ধারে অভিযান চলছে।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা