শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার কমিটি গঠন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার কমিটি গঠন
৪৯৪ বার পঠিত
বুধবার, ২৪ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার কমিটি গঠন

পক্ষকাল সংবাদ
মুক্তা বাড়ৈকে সভাপতি ও অনিক কুমার দাসকে সাধারণ সম্পাদক করে

আজ ২৪ জুলাই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার উদ্যোগে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের নবীন বরণ ও ঢাকা নগর শাখার কমিটি পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি রুখসানা আফরোজ আশা, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ। বিভিন্ন কলেজের প্রতিনিধিরাও এই নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। গুম-খুন-ধর্ষণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। নতুন করে যুক্ত হয়েছে গণপিটুনিতে মানুষের মৃত্যু। বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা নেই। শিক্ষাকে ক্রমাগত বাণিজ্যিক পণ্যে পরিণত করা হচ্ছে। সরকারি উদ্যোগে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় নির্মাণের বদলে প্রসারিত করা হচ্ছে বেসরকারি উদ্যোগ। এর ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমন এক গভীর তমসাচ্ছন্ন পরিস্থিতিতে অতীতের মতো ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনাসভা শেষে মুক্তা বাড়ৈকে সভাপতি, ডালিম আল মামুনকে সহ-সভাপতি এবং অনিক কুমার দাসকে সাধারণ সম্পাদক ও আনারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা নগর শাখার নতুন কমিটি পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)