শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শপথ নিলেন মন্ত্রী ইমরান ও প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শপথ নিলেন মন্ত্রী ইমরান ও প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা
৫৩৬ বার পঠিত
শনিবার, ১৩ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শপথ নিলেন মন্ত্রী ইমরান ও প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা

পক্ষকাল ডেস্ক- শপথ নিলেন মন্ত্রিসভার নতুন দুই সদস্য। পূর্ণমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির কাছ থেকে শপথবাক্য পাঠ করেন মন্ত্রী ইমরান আহমেদ। পরে তিনি শপথ বইয়ে সই করেন।

এরপর ৭টা ৪১ মিনিটে শপথ নেন প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। এরপর তিনি ৭টা ৪৩ মিনিটে শপথ বইয়ে সই করেন।

এর আগে, শুক্রবার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের নিয়োগে প্রজ্ঞাপন জারি হয়। আজ শপথ নেওয়ার পর থেকে তাদের নতুন নিয়োগ কার্যকর হলো।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মন্ত্রিসভার আকার বাড়ার ইঙ্গিত দেন।

এর আগেও গত মে মাসে মন্ত্রিসভায় কিছুটা পরিবর্তন আনা হয়। ওই সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের মন্ত্রী করা হয়। স্বপন ভট্টাচার্যকে দেওয়া হয় পল্লী উন্নয়ন ও সমবায়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে মন্ত্রী মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দেওয়া হয় তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্ব। এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় মন্ত্রিসভায় স্থান পায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী।

সূত্র: সারাবাংলা



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)