শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘মোদী মিথ্যাবাদী, মমতার শুধুই প্রতিশ্রুতি’! রাজ্যে এসে তোপ রাহুলের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘মোদী মিথ্যাবাদী, মমতার শুধুই প্রতিশ্রুতি’! রাজ্যে এসে তোপ রাহুলের
৪৯৪ বার পঠিত
শনিবার, ২৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘মোদী মিথ্যাবাদী, মমতার শুধুই প্রতিশ্রুতি’! রাজ্যে এসে তোপ রাহুলের

মালদার চাঁচলের জনসভা থেকে কংগ্রেস সভাপতির তোপ, ‘আপনাদের মুখ্যমন্ত্রী শুধুই প্রতিশ্রুতি দেন। কিন্তু, কিছুই হয় না এই রাজ্যে। বাংলায় কী উন্নয়ন হয়েছে- তা সবাই জানে।’

নাম না করলেও, কংগ্রেস সভাপতির নিশানায় ছিলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী তথা মালদা উত্তর থেকে তৃণমূল প্রার্থী মৌসম নূর।
রাহুল বলেন, ‘মালদার পুরনো কংগ্রেস প্রার্থী মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাঁকে আপনারা শিক্ষা দিন, বুঝিয়ে দিন প্রতারণা করলে কী হয়।’

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের পূর্ণিয়া ও বাংলার চাঁচলের জনসভা থেকে আসন্ন লোকসভার গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক চরিত্রকেই নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিহারের জনসভা থেকে ‘চৌকিদার নরেন্দ্র মোদী’র উদ্দেশে একের পর এক তোপ দাগেন কংগ্রেস সভাপতি। আর মালদায় এসে রাহুল গান্ধীর অভিযোগ, ‘বাংলায় একনায়কতন্ত্র চলছে।’

মালদার চাঁচলের জনসভা থেকে কংগ্রেস সভাপতির তোপ, ‘আপনাদের মুখ্যমন্ত্রী শুধুই প্রতিশ্রুতি দেন। কিন্তু, কিছুই হয় না এই রাজ্যে। বাংলায় কী উন্নয়ন হয়েছে- তা সবাই জানে। একনায়কতন্ত্র চলছে। জনতার কথা কেউ শোনে না এখানে।’ রাজ্যের শাসকদলের হাতে ‘কংগ্রেস কর্মী-সমর্থকরা আক্রান্ত’ হচ্ছেন বলেও অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি। রাজ্যে CPM-র সঙ্গে জোট ভেস্তে গেছে। সেই প্রসঙ্গে মন্তব্য না করলেও রাহুলের তোপ, ‘আগে CPM বাংলায় অত্যাচার চালাত। এখন তৃণমূল চালাচ্ছে।’
নাম না করলেও, কংগ্রেস সভাপতির নিশানায় ছিলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী তথা মালদা উত্তর থেকে তৃণমূল প্রার্থী মৌসম নূর। রাহুল বলেন, ‘মালদার পুরনো কংগ্রেস প্রার্থী মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাঁকে আপনারা শিক্ষা দিন, বুঝিয়ে দিন প্রতারণা করলে কী হয়।’
রাজ্যের শাসকদল ছাড়াও স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় শাসকদলের উদ্দেশেও কড়া তোপ দাগেন কংগ্রেস সভাপতি। রাহুল গান্ধী বলেন, ‘বিভাজনের রাজনীতি করছে BJP। প্রধানমন্ত্রী যেখানেই যান, হিংসা ছড়ান। তবে আমি প্রধানমন্ত্রী মোদী, BJP বা RSS-কে ভয় পাই না। আমি শুধু সত্যকে মেনে চলি।’

রাফাল দুর্নীতি নিয়েও ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি। বলেন, ‘উনি তো অনিল আম্বানির চৌকিদার। আপনাদের টাকা নিয়ে আম্বানিকে দিয়েছেন মোদী।’ সভামঞ্চ থেকে ফের একবার ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের ডাক দেন কংগ্রেস সভাপতি।



এ পাতার আরও খবর

ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম
প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা
বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)