শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ‘ভারত সরকারের লোক দেখানো নিরাপত্তা প্রয়োজনও নেই’
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ‘ভারত সরকারের লোক দেখানো নিরাপত্তা প্রয়োজনও নেই’
৪৫৫ বার পঠিত
রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ভারত সরকারের লোক দেখানো নিরাপত্তা প্রয়োজনও নেই’

অনলাইন ডেস্ক
কাশ্মীরে ভারতীয় পুলিশের ওপর হামলার পর জম্মু-কাশ্মীরের হুররিয়াত নেতাদের নিরাপত্তা উঠিয়ে নিয়েছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও পরিবহন সুবিধা বাতিল করার বিষয়ে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের মুখপাত্র বলেছেন, ভারত সরকারের লোক দেখানো এমন নিরাপত্তা আমাদের প্রয়োজনও নেই। আমাদের নেতারা অনেক আগেই এসব সুবিধা তুলে নিতে বলেছিলেন। আমরা এসব সুবিধার জন্য কারও কাছে হাত বাড়াইনি।

ভয়েস অব আমেরিকার উর্দু ভার্সনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ আত্মঘাতী হামলায় সিপিআরএফের কমপক্ষে ৪৯ সদস্য নিহত হওয়ার তিনদিন পর মোদি সরকারের তরফ থেকে এমন পদক্ষেপ নেয়া হলো।

মীর ওয়ায়েজ উমর ফারুক, আবদুল গানি ভাট, বিলাল লোন, হাসিম কুরেশি এবং সাবির শাহ এ পাচঁজন হুররিয়াত নেতার যাবতীয় রাষ্ট্রীয় সুবিধা বাতিল করা হয়েছে। কোনও অবস্থাতেই তাদের আর কোন নিরাপত্তা দেওয়া হবে না বলেও নির্দেশিকা জারি হয়েছে।

স্বাধীনতাকামী এ নেতাদের নিরাপত্তায় নিয়োজিত সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবহন সুবিধা তুলে নেয়া হবে বলেও জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তান এবং দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ সহযোগিতা পায় এমন লোকজনের নিরাপত্তার বিষয়টি অতি দ্রুত পর্যালোচনা করা হবে।

ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা মীরওয়াইজ উমর ফারুকের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তিনি বিচ্ছিন্নতাবাদীদের যৌথ সংগঠন অল পার্টি হুররিয়ত কনফারেন্সের অন্যতম নেতা।

সূত্র: ভয়েস অব আমেরিকা ও দ্যা এক্সপ্রেস নিউজ



এ পাতার আরও খবর

নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)