ফেনীতে যুবদল নেতার হাত-পায়ের রগ কাটল যুবলীগ নেতা
পক্ষকাল প্রতিনিধি,ফেনী: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনী সদর উপজেলায় যুবদল নেতা কামাল হোসেনকে (৩৫) কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় যুবলীগ নেতা দাউদুল ইসলাম ও তার সহযোগীরা।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাট সংলগ্ন মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। কামাল হোসেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ছিলেন।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা দাউদুল ইসলামের নেতৃত্বে নাজমুল হক পারভেজ, সাইফুল, তারেক, মঞ্জুর, আলমসহ ১৫-২০ জন কামালকে রোববার দুপুরে ঘুমন্ত অবস্থায় এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে তারা সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। মৃত মনে করে কামালকে তারা কেরনিয়া নামক স্থানে ফেলে রেখে যায়। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভোগদাদিয়া পুলিশ ফাঁডির উপ-পরিদর্শক (এসআই) মোতাহের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কামালের অবস্থা আশঙ্কাজনক। তাকে ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়