শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ করুন : মির্জা ফখরুল
প্রথম পাতা » রাজনীতি » রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ করুন : মির্জা ফখরুল
৪৬২ বার পঠিত
রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ করুন : মির্জা ফখরুল

---পক্ষকাল প্রতিবেদক: যে কোন মূল্যে পূর্ব ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ দেশপ্রেমিক গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল ও শক্তিকে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র হত্যা দিবস পালনের মাধ্যমে ক্ষমতাসীন দলের দম্ভ ও স্বেচ্ছাচারিতার উপযুক্ত জবাব দেওয়ারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশবাসী ইতোমধ্যেই জানতে পেরেছেন গতকাল (শনিবার ০৩ জানুয়ারি) দিবাগত রাত হতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনকে গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শুধু তাই নয় স্বৈরাচারী ফ্যাসিবাদ ক্ষমতাসীনরা দলের নেতাকর্মীদের চেয়ারপার্সনের কার্যালয়ের ধারে কাছেও ভিড়তে দিচ্ছে না। এমনকি সংবাদকর্মীদেরকেও তার সঙ্গে যোগাযোগ করতে বাধা দেয়া হচ্ছে।
ফখরুল বলেন, ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ কর্মসূচী পালনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। এমন পরিস্থিতিতে ক্ষমতাসীনরা ভীত হয়ে সারাদেশে গ্রেফতার ও হয়রানির তাণ্ডব শুরু করে দিয়েছে। ঢাকার দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। দলের অন্যতম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে অসুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এই তাণ্ডবের বিরুদ্ধে নিন্দা ও ঘৃণা প্রকাশের ভাষা নেই। ন্যায্য কোন দাবি ও বক্তব্য এরা শোনে না। সেজন্য ন্যায়সঙ্গত আন্দোলনের মাধ্যমেই তাদের অপকর্মের জবাব দিতে হবে। তাই সকলকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)