আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ খালেদার
![]()
পক্ষকাল প্রতিবেদক : দেশে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিএনপি;ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কোনো নির্দেশের অপেক্ষা না করে দেশ ও জাতিকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার পর সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বিএনপি চেয়ারপারসনের এসব বক্তব্য উপস্থিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বলেছেন গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলন চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রতিনিধি দলে আরও ছিলেন- সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার নয়ন বাঙালি, অ্যাডভোকেট মাসুদ আহমদ প্রমুখ।
এসময় বিএফইউজের (একাংশ) সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
তাদের সঙ্গে খালেদা জিয়ার আলোচনার বিষয়ে বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ বলেন, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত পিছু হটবেন না খালেদা জিয়া। সোমবারের কর্মসূচি বাস্তবায়নে অবৈধ ক্ষমতাসীনদের কোনো নিষেধাজ্ঞা মানবেন না তিনি। গণতন্ত্রের জন্য যে আন্দোলন চলছে, তা সরকারের পতন না হওয়া পর্যন্ত চলতে থাকবে।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়