অনির্দিষ্টকালের আন্দোলন শুরু হচ্ছে
![]()
পক্ষকাল প্রতিবেদক:
‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তিতে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির ঘোষিত কর্মসূচিকে ঘিরে বেড়েই চলছে রাজনৈতিক উত্তেজনা।
এদিন সারা দেশে বিক্ষোভ-সমাবেশ ও কালো পতাকা মিছিলের পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাবেশের ঘোষণা দিলেও এখন পর্যন্ত বিএনপিকে ওই সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
উল্টো শনিবার রাত থেকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। এরইমধ্যে রোববার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি।
সূত্র জানিয়েছে, এ অবস্থায় ৫ জানুয়ারি সমাবেশ না হলেও ‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তি থেকে অনির্দিষ্টকালের আন্দোলনে যেতে পারে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সরকার পতন না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে বিভিন্নভাবে লাগাতার এ আন্দোলন চালিয়ে নেয়া হতে পারে।
৫ জানুয়ারি সমাবেশে জমায়েত হতে বাধা দিলে বা পরিস্থিতি সংঘাতপূর্ণ হলে জরুরি সংবাদ সম্মেলন থেকে কয়েক দিনের হরতাল দেয়া হতে পারে বলেও ইঙ্গিত রয়েছে। এরপর আসতে পারে অবরোধসহ নানা অসহযোগ কর্মসূচি।
এছাড়া, ৫ জানুয়ারি বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে বাধা দেয়া হলে লাগাতার আন্দোলনের মধ্যে যে কোনো দিন ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাবেশ করার সিদ্ধান্ত আগ থেকেই নিয়ে রেখেছে বিএনপি।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়