বাংলামোটরে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর
![]()
পক্ষকাল প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ব্যাপক গাড়ি ভাঙচুর করেছে বাংলা মোটরে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের মিছিল থেকে প্রায় দুই ডজন ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে।
দুই শতাধিক ছাত্রদলের বিক্ষুব্ধকর্মী মিছিল নিয়ে বাংলামোটর এলাকায় রাস্তায় জ্যামে আটকে থাকা অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর চালায়।
ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে ওই মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিত ছাত্রদলকর্মী অংশ নেয়। মিছিলে ছিলেন ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. রাসেল, আব্দুল করিম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা আবুল বাশার সিদ্দিকী, মাঈনুল ইসলাম, নজরুল ইসলাম নাহিদ, রওনকুল ইসলাম শ্রাবন, রোকনুজ্জামান রোকন, লিংকন আশরাফ, রিজভী আহমেদ, জাহাঙ্গীর আলম, আসাদ, নাজমুল ইসলাম প্রমুখ।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়