শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » রোমহর্ষক বর্ণনা দিলেন আইএসের যৌনদাসী
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » রোমহর্ষক বর্ণনা দিলেন আইএসের যৌনদাসী
৪০১ বার পঠিত
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোমহর্ষক বর্ণনা দিলেন আইএসের যৌনদাসী

---পক্ষকাল ডেস্কঃ
পরিবারকে খাওয়াতে চুরি, হাত কেটে নিল আইএস কাবুল হাসপাতালে চিকিৎসক সেজে আইএসের হামলা, নিহত ৩০ ইয়াজিদি সম্প্রদায়ের নারী নাদিয়া মুরাদ। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা তাঁকে অপহরণ করে। এরপর তাঁকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয়। সম্প্রতি মুক্তি পেয়ে ইরাকি সরকার ও জাতিসংঘের কাছে আইএস যোদ্ধাদের বিচারের দাবি করেছেন তিনি।

স্থানীয় সময় রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন নাদিয়া। এ সময় সেখানে ছিলেন তাঁর আইনজীবী আমাল ক্লুনি।

নাদিয়া বলেন, ২০১৪ সালে ৩ আগস্ট আইএস যোদ্ধারা ইরাকের কুর্দিস্তানে অবস্থিত সিনজার গ্রামে হামলা করে। ওই দিন প্রায় ছয় হাজার ৫০০ ইয়াজিদি নারী ও শিশুকে অপহরণ করা হয়। একদিনেই প্রায় পাঁচ হাজার জনকে হত্যা করে তারা। আইএস সদস্যরা অপহরণ করা নারীদের পরিবার থেকে আলাদা রাখে। এ সময় তাদের পরিবারের অনেক সদস্যকেই হত্যা করা হয়। নিখোঁজ হয় অনেকেই।

মাসহ নাদিয়ার ছয় ভাইকেও আইএস যোদ্ধারা হত্যা করে। এরপর অন্য অবিবাহিত নারীদের সঙ্গে তাঁকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয় বলে সাক্ষাৎকারে জানান নাদিয়া।

আইএস সদস্যদের বিচার চেয়ে নাদিয়া বলেন, ‘এখন সময় হয়েছে আমাদের প্রজন্মের ওপর এই জঘন্য অপরাধের জন্য আইএস সদস্যদের বিচারের আওতায় আনা।’

এর আগে ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নাদিয়া জানান, পালানোর চেষ্টার কারণে তাঁকে গণধর্ষণ করে আইএস সদস্যরা। তিনি জানান, ইসলাম ধর্মের অনুসারী না বলেই ইয়াজিদি নারীদের ধর্ষণ করা যাবে বলে মনে করেন আইএস সদস্যরা।



এ পাতার আরও খবর

রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)