শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
১৬২ বার পঠিত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র

---

বিশেষ প্রতিবেদক

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। চলমান কূটনৈতিক আলোচনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক বিমান হামলা বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কিন্তু এই যুদ্ধ বাংলাদেশের পররাষ্ট্রনীতির গভীর কাঠামোগত দুর্বলতা উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক বিশ্লেষণে ড. মোহাম্মদ নুরুজ্জামান লিখেছেন, বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া “সতর্ক ও পরিমিত ভাষায়” তৈরি করা হয়েছে। এতে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ইরানের পাল্টা হামলার নিন্দা করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করা হয়নি। ইরানকে প্রাথমিক শিকার হিসেবে উল্লেখ করা থেকে বিরত থাকায় দেশটির অর্থনৈতিক দুর্বলতার পাশাপাশি পররাষ্ট্রনীতির গভীর কাঠামোগত দুর্বলতা প্রকাশ পেয়েছে।

যুদ্ধ এই দুর্বলতা তৈরি করেনি, বরং তা উন্মোচিত করেছে।

কূটনৈতিক অস্বস্তি ও হরমুজ প্রণালী সংকট

বাংলাদেশের এই অবস্থানের কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। ফলে যুদ্ধের মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলো স্বাভাবিকভাবে পারাপার করতে পারছে না। জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় বাংলাদেশকে মার্কিন সহায়তার পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে হচ্ছে।

এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক উন্নয়ন, বিশেষ করে ইরান-মার্কিন সংলাপে পাকিস্তানের সম্ভাব্য সহায়তা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়টি আলোচিত হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ইরানের সঙ্গে অস্বস্তি দূর করা এবং

জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপ-কে

যুদ্ধের প্রভাব বাংলাদেশে

ইরান যুদ্ধ ভৌগোলিকভাবে দূরবর্তী হলেও তার প্রভাব বাংলাদেশে তাৎক্ষণিক। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়। যুদ্ধের কারণে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে, সরকার অফিসের সময় কমিয়েছে এবং জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা নিয়েছে। প্যানিক ক্রয় ও জ্বালানি-সংক্রান্ত সহিংসতার খবরও পাওয়া গেছে।

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এ যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে “ভূমিকম্পের” মতো আঘাত হানতে পারে — জ্বালানি মূল্যবৃদ্ধি, রপ্তানি হ্রাস, রেমিট্যান্সে চাপ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করবে।

বাংলাদেশের প্রতিক্রিয়া ও সমালোচনা

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে এবং সংঘাত বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে ইরানের পাল্টা হামলাকে “সার্বভৌমত্ব লঙ্ঘন” বলে নিন্দা করা হলেও প্রাথমিক আগ্রাসনের (ইউএস-ইসরায়েল হামলা) সরাসরি নিন্দা করা হয়নি।

ইরানের ঢাকাস্থ রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি বলেছেন, বাংলাদেশের বিবৃতিতে তিনি “আহত” হয়েছেন। তিনি আশা করেছিলেন যে একটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির নিন্দায় আরও স্পষ্ট ও জোরালো অবস্থান নেবে।

বিশ্লেষকরা বলছেন, এই “নির্বাচিত সতর্ক অবস্থান” প্রকৃত নিরপেক্ষতা নয়। আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের নীতি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা উচিত ছিল। বাংলাদেশের অর্থনৈতিক নির্ভরশীলতা জ্বালানি আমদানি, পশ্চিমা বাজার ও মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স, এই সতর্ক অবস্থানের পেছনে বড় কারণ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক পররাষ্ট্রনীতিতে দীর্ঘমেয়াদি কৌশলের অভাব স্পষ্ট। শুধু ঝুঁকি এড়ানো নয়, নীতি-ভিত্তিক স্পষ্ট অবস্থান গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় দেশটি ক্রমাগত প্রতিক্রিয়াশীল হয়ে থাকবে এবং বৈশ্বিক রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)