শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ
১৪৫ বার পঠিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ

---

খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে মব তৈরি করে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া এবং বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা জেলা সভাপতি ডা. রফিকুল হক বাবলুকে হেনস্তার ঘটনায় ৫ বিএনপি নেতাকে শোকজ করেছে বিএনপি।

গতকাল রোববার মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের শোকজের চিঠি পৌঁছে দেওয়া হয়।

শোকজপ্রাপ্তরা হলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, থানা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন।

৫ জনকে দেওয়া পৃথক চিঠিতে বলা হয়েছে, ‘খুলনা মহানগর বিএনপি থেকে বারবার সতর্ক করা সত্বেও আপনার বিরুদ্ধে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে (১৩ এপ্রিল বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্ভুত ঘটনা) আপনার বক্তব্য ২২ এপ্রিল রাত ৮টার মনিটরিং সেলের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে জানানো নির্দেশ প্রদান করা হলো।’

গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আজগর লবী। এ সময় তার সঙ্গে আসা বিএনপি নেতারা ডা. বাবুলকে ফ্যাসিস্টের দোসরসহ বিভিন্ন গালাগাল করেন এবং শারীরিকভাবে আঘাত করতে তার দিকে তেড়ে যান। ওই সময় তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। তখন সংসদ সদস্য ট্রাস্টি বোর্ডের কমিটি ভেঙে দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ১৮ এপ্রিল মানববন্ধন করে খুলনার চিকিৎসকরা। মানববন্ধনে চিকিৎসক নেতারা তিন দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে খুলনা-৫ আসনের সংসদ সদস্যের সামনে মব সৃষ্টিকারী ও ট্রাস্টি বোর্ডের সভাপতিকে অপদস্থকারী বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ, ডা. বাবলুকে অবিলম্বে বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে পুর্নবহাল এবং হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের কার্যক্রমে ভবিষ্যতে অযাচিত হস্তক্ষেপ স্থায়ীভাবে বন্ধ করা।

আগামী ২১ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে খুলনার সকল চিকিৎসক একযোগে জরুরী চিকিৎসা ব্যতীত কর্মবিরতি পালনের ঘোষণা দেন চিকিৎসক নেতারা।

এর একদিন পরেই বিএনপির পাঁচ নেতাকে শোকজের ঘটনা ঘটলো।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)