শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাংলাদেশ মেডিকেলের ধর্মঘট ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাংলাদেশ মেডিকেলের ধর্মঘট ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ
৩৭৯ বার পঠিত
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ মেডিকেলের ধর্মঘট ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

---পক্ষকাল ডেস্কঃ

বাংলাদেশ মেডিকেল কলেজের ধর্মঘট ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রোগীদের জিম্মি করে ধর্মঘট ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ধর্মঘট স্থগিত চেয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে তিনি সাংবাদিকদের বলেন, একজন চিকিৎসককে ধানমণ্ডির এই হাসপাতাল থেকে উত্তরায় বদলি করার পরিপ্রেক্ষিতে সহকর্মীরা গত ১৪ মার্চ থেকে এই ধর্মঘট আহ্বান করেছেন। চিকিৎসক বদলির বিষয়ে তদন্তের জন্য সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি তদন্ত কমিটি করতে বলেছেন আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ইউনুছ আলী আকন্দ আরো বলেন, বাংলাদেশ মেডিকেল এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী আসে। কিন্তু ধর্মঘটের কারণে সেসব রোগী কোনো চিকিৎসা পাচ্ছেন না। এমনকি জরুরি বিভাগেও কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়া অধ্যক্ষের নেতৃত্বে এই ধর্মঘট চলছে। এতে রোগীদের চরম ভোগান্তি তৈরি হচ্ছে, যা আইন ও নৈতিকতাবিরোধী।

এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিট আবেদনের শুনানি শেষে আদালত আজ আদেশ দেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)