শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতে ঢুকছে জঙ্গিরা সতর্ক করলো ঢাকা
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতে ঢুকছে জঙ্গিরা সতর্ক করলো ঢাকা
৩৮০ বার পঠিত
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে ঢুকছে জঙ্গিরা সতর্ক করলো ঢাকা

---
পক্ষকাল ডেস্কঃ
ভারতে ব্যাপকহারে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, এমন খবর জানিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে সতর্ক করলো বাংলাদেশ। আর সীমান্তবর্তী দেশের এমন সতর্কবার্তা উত্তাল ঢেউ তুলেছে ভারতের জাতীয় নিরাপত্তার পালে।

বাংলাদেশ সরকারের রিপোর্টে বলা হয়েছে, ২০১৫’র চেয়ে ২০১৬ সালে আগের চেয়ে প্রায় তিনগুণ জঙ্গি ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রবেশ করেছে। জেএমবি ও হরকাতুল জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিরা সীমান্তের সকল বাধা উপেক্ষা করে দেশটির পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিভিন্ন স্থানে পালিয়ে গিয়ে আত্মগোপন করে আছে।

তাছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা এজেন্সির (এনআইএ) কাছে এও তথ্য রয়েছে যে, ২০১৪ সালে দেশটির বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে জেএমবি’র সদস্যরা সরাসরি জড়িত ছিলো।

রিপোর্টে আরো দেখা যায়, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা- এই তিন রাজ্যে প্রায় ২ হাজার ১০ জন হুজি ও জেএমবি সদস্য অনুপ্রবেশ করেছে। এরমধ্যে শুধু পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েই ঢুকেছে ৭২০ জঙ্গি। বাকি ১২৯০ জঙ্গি সদস্য দেশটিতে প্রবেশ করেছে আসাম ও ত্রিপুরা হয়ে।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্রদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের এই সতর্কবার্তাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এমনকি রিপোর্টের বিষয়বস্তু নিয়ে তথ্য জোগাড় করা হচ্ছে।

আসাম পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, গত ৬ মাসে ৫৪ জন জঙ্গিকে গ্রেপ্তারের জেরে সম্প্রতি এ অঞ্চলে জঙ্গি কার্যক্রম বেড়েছে। গত ১২ জানুয়ারি আসাম ও পশ্চিমবঙ্গের লোকদের সাহায্যে নকল পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকেছে জেএমবির সেক্রেটারি ইফতাদুর রহমান। এছাড়া ভয়াবহ এই জঙ্গি সদস্য দিল্লী গিয়েছিলেন বলেও ভারতের গোয়েন্দাদের হাতে প্রমাণ রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)