রবিবার, ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » মুক্তি পাচ্ছেন গুলশানের ‘জিম্মি’ তাহমিদ
মুক্তি পাচ্ছেন গুলশানের ‘জিম্মি’ তাহমিদ
![]()
পক্ষকাল ডেস্কঃ
গুলশানের হলি আর্টিজান বেকারি থেকে উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তাহমিদ হাসিব খান জামিন পেয়েছেন।৫৪ ধারার অভিযোগের মামলায় ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা রোববার তার জামিনের আবেদন মঞ্জুর করেন।ফলে আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান শাহরিয়ারের কানাডায় পড়াশোনারত এই ছেলের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে তার আইনজীবীরা দাবি করেছেন।
তবে তাহমিদের বিরুদ্ধে পুলিশের কাছে তথ্য গোপনের একটি অভিযোগ রয়েছে, যা তদন্তে পুলিশ আবেদন রয়েছে আদালতে।ওই আবেদনের বিষয়ে আগামী ৫ অক্টোবর আদালত সিদ্ধান্ত জানাবে বলে আদালত পুলিশের কর্মকর্তা এসআই রনপ কুমার ভক্তজানিয়েছেন।কমান্ডো অভিযানে জঙ্গিরা নিহত হওয়ার পর হলি আর্টিজান থেকে তাহমিদের সঙ্গে উদ্ধার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমকেও গ্রেপ্তার করে পুলিশ।
পরে রেজাউল করিমকে গুলশান হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হলেও ব্যবসায়ীপুত্র তাহমিদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
পুলিশ কর্মকর্তা রনপ বলেন, “তিনি (তাহমিদ) হলি আর্টিজান হত্যা মামলার আসামি নন। তাকে ওই মামলায় গ্রেপ্তারও দেখানো হয়নি।”
আলোড়ন তোলা এই জঙ্গি হামলার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গিয়াস উদ্দিনকেও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তাকেও পুলিশ অব্যাহতি দিয়েছিল, তিনিও জামিন পেয়েছেন।
গত ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর সকালে সেখান থেকে উদ্ধার ১৩ জনের মধ্যে ছিলেন তাহমিদ ও হাসনাত।
এ ঘটনায় উদ্ধারদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সবাইকে ছেড়ে দেওয়ার কথা বললেও সে সময় তাহমিদ ও হাসনাত বাসায় ফেরেননি বলে তাদের পরিবার জানায়।
এরপর গত ৩ অগাস্ট এই দুজনকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
জঙ্গি রোহান ইমতিয়াজ ও গুলশান হামলায় ‘সম্পৃক্ত’ হাসনাত আর করিমের সঙ্গে হলি আর্টিজান বেকারির ছাদে অস্ত্র হাতে তাহমিদ (কালো টি-শার্ট পরা); কমান্ডো অভিযানের আগের এই ছবি সোশাল মিডিয়ায় আলোচনা তোলে
জঙ্গি রোহান ইমতিয়াজ ও গুলশান হামলায় ‘সম্পৃক্ত’ হাসনাত আর করিমের সঙ্গে হলি আর্টিজান বেকারির ছাদে অস্ত্র হাতে তাহমিদ (কালো টি-শার্ট পরা); কমান্ডো অভিযানের আগের এই ছবি সোশাল মিডিয়ায় আলোচনা তোলে
জঙ্গিদের সঙ্গে তাহমিদের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসলেও তাহমিদকে ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, গুলশান হামলার ঘটনায় তার কোনো সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়নি।
কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ গুলশান হামলার একদিন আগে দেশে ফেরেন। ওই দিন ইফতারের পর বন্ধুদের সঙ্গে তিনি ওই ক্যাফেতে গিয়েছিলেন বলে পরিবারের ভাষ্য।




দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার