শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৬ মে ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ »
সোমবার, ১৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে ঢাকা মহানগর শাখা কার্যালয়ের সামনে দলটির সহযোগী সংগঠনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।নিহত বাবুল সরদার (৪৮) ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ধানমণ্ডি থানার শ্রমিক দলের সভাপতি ছিলেন।

রোববার বিকালে নয়া পল্টনে সংঘর্ষে বাবুল ছাড়াও আহত হয়েছিলেন ঢাকা মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আবু কাউসার ভূঁইয়া (৪৫)।

বিকালে শ্রমিক দলের কর্মীরা বাবুল ও কাউসারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিল বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “তারা বলেছিল, ছাত্রদলের লোকজন তাদের উপর হামলা চালায়।”পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে বাবুলকে লালমাটিয়া সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।নয়া পল্টনের বিএনপি কার্যালয়, এর কাছেই দলটির ঢাকা মহানগর কার্যালয়নয়া পল্টনের বিএনপি কার্যালয়, এর কাছেই দলটির ঢাকা মহানগর কার্যালয়

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, দুজনের মধ্যে বাবুলের অবস্থা আশঙ্কাজনক ছিল।

সিটি হাসপাতালে নেওয়ার পর রাতে বাবুলের মৃত্যু হয় বলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, মূলত শ্রমিক দলের দুই পক্ষে সংঘর্ষ বেঁধেছিল। তখন ছাত্রদলের একটি অংশ এর একপক্ষ নেয়।

“বিএনপি অফিসের সামনের রাস্তায় শ্রমিক দলের সরদার গ্রুপ ও শহীদ গ্রুপের মধ্যে মারামারি হয়। এসময় শহীদ গ্রুপকে ছাত্রদল সহযোগিতা করে।”

বিকালে নয়া পল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে শ্রমিক দলের আয়োজনে সাদেক হোসেন খোকার আরোগ্য কামনায় মিলাদ মাহফিল ছিল। তারপরই সংঘর্ষ বাঁধে।

শ্রমিক দলের ধানমণ্ডি শাখা কমিটি গঠনের বিরোধ থেকে বাবুল ও কাউসারের উপর হামলা হয় বলে প্রত্যক্ষদর্শী বিএনপিকর্মীরা জানিয়েছেন।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)