সোমবার, ১৬ মে ২০১৬
প্রথম পাতা » » দুর্ঘটনায় সায়েদাবাদে মা-মেয়ে, খিলক্ষেতে পুলিশের মৃত্যু
দুর্ঘটনায় সায়েদাবাদে মা-মেয়ে, খিলক্ষেতে পুলিশের মৃত্যু
ঢাকার সায়েদাবাদ এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ে এবং খিলক্ষেত এলাকায় বাইক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।সায়েদাবাদের ঘটনাটি ঘটে রোববার রাত ১২টার দিকে। রিকশায় করে গেণ্ডারিয়ার থানার ধুপখোলা এলাকায় বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন মাহিনুর বেগম ও তার পাঁচ বছর বয়সী মেয়ে শাহনাজ।
মাহিনুরের স্বামী লেবু মিয়া রাত ১টার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির আনসার সদস্য মো. শামীম জানান।
লেবু মিয়ার বরাত দিয়ে শামীম বলেন, “জনপথের মোড়ের কাছে একটি কভার্ডভ্যান মাহিনুর ও শাহনাজের রিকশাকে চাপা দিয়ে যায়। লেবু ছিলেন আলাদা রিকশায়। এক আত্মীয়র বাড়ি থেকে বাসায় ফিরছিলেন তারা।”
এদিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জে সড়কে অন্য দুর্ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে।
মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন গুলশান থানার এস আই মো. সাইফুল ইসলাম। ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার সহকর্মী এসআই মো. আলমগীর কবির জানান।
সাইফুলের বাইক ঠিক কীভাবে দুর্ঘটনায় পড়েছিল, তা জানাতে পারেননি তিনি।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ