টঙ্গীতে জোড়া খুন: বিএনপি নেতাসহ আসামি ২৪
![]()
টঙ্গী মডেল থানার এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, নিহত শরিফুলের মা ইয়ানূর বেগম রোববার রাতে মামলাটি দায়ের করেন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার বিকালে আটক অপু, সোহেল ও শাহীনকে এ মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে।শনিবার রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় শরীফুল ইসলাম ও জুম্মন মিয়া নামের ওই দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। রোববার সকালে সাত্তারনগর এলাকার একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
তাদের একজনকে গভীর রাতে ‘বাড়ি থেকে ডেকে’ নেওয়া হয় এবং তা ‘দেখে ফেলায়’ অন্য জনকে ধরে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের ভাষ্য।
এসআই সিদ্দিকুর বলেন, “মামলার এজাহারে মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে স্থানীয় এক বিএনপি নেতাকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করা হয়ছে।”
তবে তদন্তের স্বার্থে আসামিদের কারও নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে এরশাদ নগর এলাকার ১২ জন লোক পরিকল্পিতভাবে শরীফ হোসেন ও জুম্মন মিয়াকে কুপিয়ে হত্যা করেছে।
এ মামলার তদন্ত ভার পাওয়া টঙ্গী মডেল থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে বাদীর সঙ্গে কথা বলেছি। আটক তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ