শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দোহা সফর: মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দোহা সফর: মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
২৮৪ বার পঠিত
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দোহা সফর: মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

 দৈনিক পক্ষকাল | ঢাকা |

---

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ড. খলিলুর রহমান আগামী ২৮ আগস্ট কাতারের রাজধানী দোহায় দুই দিনের সফরে যাচ্ছেন। এই সফরে তিনি মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

সফরের আনুষ্ঠানিক উদ্দেশ্য হিসেবে রোহিঙ্গা-রাখাইন সংকটের কূটনৈতিক সমাধানের কৌশল নির্ধারণের কথা বলা হলেও, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে, এই সফরের মূল ফোকাস থাকবে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সামরিক পরিস্থিতি নিয়ে। সেখানে আরাকান আর্মি মিয়ানমার জান্তা বাহিনীর বিরুদ্ধে সামরিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছে।

উল্লেখ্য, গত মে মাসে ড. খলিলুর রহমান দোহা সফর করেছিলেন, যেখানে তিনি মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই সময়ে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি “মানবিক করিডোর” প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন, যা বাংলাদেশে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছিল।

দোহা সফর শেষে, ড. খলিলুর রহমান আগামী ৩ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে দুই দিনের সফরে যাবেন। এই সফরের আনুষ্ঠানিক উদ্দেশ্য জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ হলেও, প্রকৃতপক্ষে তিনি চীনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।

এই সফরগুলো এমন সময়ে হচ্ছে, যখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনুস ইতিমধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। এই প্রেক্ষাপটে, ড. খলিলুর রহমানের দোহা ও বেইজিং সফর কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।


এই সফরের মাধ্যমে বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকট, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা অর্জনের চেষ্টা করছে।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)