শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » » সদস্য সাংবাদিকদের ওপর হামলায় ক্ষোভে ফুঁসছে ডিআরইউ
প্রথম পাতা » » সদস্য সাংবাদিকদের ওপর হামলায় ক্ষোভে ফুঁসছে ডিআরইউ
২২০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সদস্য সাংবাদিকদের ওপর হামলায় ক্ষোভে ফুঁসছে ডিআরইউ

---

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক জরুরি গোলটেবিল বৈঠকে সংগঠনের সদস্য সাংবাদিকদের ওপর বহিরাগতদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

ডিআরইউর সভাপতি সাইফুল ইসলাম বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করে গণমাধ্যমের স্বাধীনতা টিকিয়ে রাখা সম্ভব নয়। সংগঠনের সদস্যদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোমতেই মেনে নেওয়া হবে না।”

সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, “ডিআরইউ কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করে না। আমরা সবসময় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে। অথচ বহিরাগতদের হামলার শিকার হতে হলো আমাদের সদস্যদের। প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে একে একে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি মশিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন, এবং সদস্য সাংবাদিকরা। তারা বলেন, এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। বরং হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দোষীদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ডিআরইউর পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-জনতার জুলুস কিংবা যেকোনো আন্দোলনের সময়েই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের ওপর হামলা, আর গণমাধ্যমের ওপর হামলা মানেই জনগণের কণ্ঠরোধের চেষ্টা।”




এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)