শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৬ মে ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » তুরস্কের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » তুরস্কের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
৩৬১ বার পঠিত
শুক্রবার, ৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুরস্কের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা


---
  ডেস্কঃ

তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগোলু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন একে পার্টির সম্মেলনের পর জুনে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

বিবিসি বলছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দেশটিতে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছেন।

কিন্তু এই পরিকল্পনা মেনে নেননি দাভুতোগোলু। আর এই মতবিরোধের কারণেই দাভুতোগোলুকে পদ ছাড়তে হচ্ছে।

বুধবার প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন দাভুতোগোলু। কিন্তু দুই নেতার মতপাথর্কে্যর সমাধান হয়নি। আর এরপর থেকেই তিনি পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছিল।

কয়েক মাস ধরে তাদের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক চলছিল।

কিন্তু পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে নিজের বক্তব্যে দাভুতোগোলু প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেছেন, কারো প্রতি তার কোনো ক্ষোভ নেই।

দাভুতোগোলু জানিয়েছেন, তিনি দলীয় আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন এবং দলকে বিভক্ত করার চেষ্টা করবেন না।

২২ মে অনুষ্ঠিতব্য পার্টির সম্মেলনে তার উত্তরসূরি নির্বাচিত হবে।

বৃহস্পতিবার দিনের প্রথমভাগে প্রেসিডেন্টের সহযোগী সেমিল আর্তেম জানিয়েছেন, নতুন নেতা বেছে নেওয়ার জন্য কোনো নির্বাচন হবে না।

তুর্কি টেলিভিশনে তিনি আরো বলেন, “যখন একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তখন দেশ ও অর্থনীতি ভবিষ্যতে স্থিতিশীল হবে।”

দাভুতোগোলুকে একজন নমনীয় প্রধানমন্ত্রী বলে ধারণা করা হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ানের বিতর্কিত বেশকিছু নীতির ব্যাপারে দাভুতোগোলুর দ্বিমত ছিল। সম্প্রতি প্রেসিডেন্টের ক্ষমতা আরো বাড়াতে সংবিধান পরিবর্তনের ব্যাপারে তিনি অসম্মতি জানান।

দাভুতোগোলুর পদত্যাগ তুরস্কে এরদোয়ানের নিয়ন্ত্রণ আরো বাড়বে। আরো বেশি অনুগত প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলেই ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি অনেক পশ্চিমা নেতার দুঃখের কারণ হতে পারে যারা মনে করেন এরদোয়ানকে হ্যান্ডেল করা একটু কঠিন।

২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এরদোয়ান জাস্টিস অ্যান্ড ডেভলাপমেন্ট পার্টির (একে) প্রধানের দায়িত্ব অর্পন করেন।



এ পাতার আরও খবর

ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)