শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৬ মে ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নিজামীর ফাঁসি কার্যকরে তাড়াহুড়ো করবে না সরকার
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নিজামীর ফাঁসি কার্যকরে তাড়াহুড়ো করবে না সরকার
৩৯৭ বার পঠিত
শুক্রবার, ৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজামীর ফাঁসি কার্যকরে তাড়াহুড়ো করবে না সরকার

---
পক্ষকাল প্রতিবেদক”ঃ : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে সরকার তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ শুক্রবার দুপুরে ধানমন্ডির বাসভবনে এ কথা বলেন তিনি।তিনি বলেন, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিজামীর ফাঁসি কার্যকর করা হবে।

আগের দিন বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে দেন। আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রিভিউ আবেদন খারিজ হওয়ার কথা রেডিওর মাধ্যমে শোনেন নিজামী। এরপর তাকে কিছুটা ‘চিন্তিত ও বিচলিত’ দেখা গেছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। তবে তিনি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করেছেন।

রিভিউ খারিজ হয়ে গেলেও এখনই ফাঁসি কার্যকর হচ্ছে না গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দি নিজামীর।

রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর প্রাণভিক্ষার আবেদন জানানোর সুযোগ পাবেন তিনি। এরপর তিনি প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পরও তা প্রত্যাখ্যাত হলে তার ফাঁসির রায় কার্যকর হবে।

নিজামী প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার মো. নাশির আহমেদ, বলেন, ‘এখনও নিজামীকে ব্যাপারে কিছু বলা হয়নি। রায়ের চূড়ান্ত কপি কারাগারে এলে তার মতামত জানতে চাওয়া হবে।

বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর গত ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এরপর ২৯ মার্চ রায় রিভিউয়ের আবেদন করেন নিজামী। এই আবেদন খারিজ হওয়ায় নিজামীর ফাঁসি কার্যকরে আর আইনি বাধা নেই।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)