সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » বিনোদন » ব্লকবাস্টার সিনেমায় ‘দ্য হবিট’-দ্য ব্যাটল অব দ্য ফাইভ আর্মিস
ব্লকবাস্টার সিনেমায় ‘দ্য হবিট’-দ্য ব্যাটল অব দ্য ফাইভ আর্মিস
![]()
পক্ষকাল প্রতিবেদক: হলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য হবিট’-দ্য ব্যাটল অব দ্য ফাইভ আর্মিস এখন দেশীয় প্রেক্ষাগৃহে।
গত ২৮ ডিসেম্বর থেকে সাধারণ দর্শকদের জন্য রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং মলের ব্লকবাস্টার সিনেমা হলে চলচ্চিত্রটি উন্মুক্ত করে দেয়া হয়। এ চলচ্চিত্রটি প্রদর্শণ হচ্ছে গ্রামীণফোন লিমিটেডের সৌজন্যে।
এর আগে ‘দ্য হবিট’ মুভির প্রিমিয়ার শো গত ২৩ ডিসেম্বর ব্লকবাস্টার সিনেমায় অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদল্লাহ আল ইসলাম জ্যাকব, জমুনা ফিউচার পার্ক এর বিপণন পরিচালক আলমগীর আলম, তারকাগণ এবং গ্রামীণফোনের কর্মকর্তাগণ।
অ্যাডভেঞ্চারপূর্ণ এ চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জ্যাকসন, ফ্রান ওয়ালশ, ফিলিপ্পা বয়েনস এবং গিলের্মো দেল তোরো। পরিচালনা করেছেন পিটার জ্যাকসন। জে আর আর টোকিয়েনের লেখা দ্য হবিট উপন্যাস অবলম্বনে করা চলচ্চিত্রটি উপন্যাসের তৃতীয় এবং শেষ পর্ব।
‘দ্য হবিট’-দ্য ব্যাটল অব দ্য ফাইভ আর্মিস চলচ্চিত্রটি হলিউডে মুক্তি পায় গত ১২ ডিসেম্বর। ৭৪৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত হয় ছবিটি।
ব্যস্ত এ নগর জীবনে সময়-সুযোগ মিললে আপনিও পরিবার কিংবা বন্ধুদের নিয়ে দেখে আসতে পারেন হলিউডের ব্লকবাস্টার হিট এই ছবিটি।




কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে সংগীত জগত শোকে মুহ্যমান
‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ