শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
প্রথম পাতা » বিনোদন » ‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
৪১৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?

---
কাশ্মীরকে এই পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা বলেছিলেন সলমন। মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর দৃষ্টিভঙ্গি কি বদলে গেল ভাইজানের?
পহেলগাঁও হামলার পর কী লিখলেন সলমন?

জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটনকেন্দ্রের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন যে, বৈসরন উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তার পর থেকে এই ঘটনায় ফুঁসছে গোটা দেশ। রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলিউড তারকারাও। এক সময় কাশ্মীরকে এই পৃথিবীর সুন্দরতম জায়গা বলেছিলেন সলমন। মঙ্গলবার উগ্রপন্থীদের হামলার পর দৃষ্টিভঙ্গির কি বদল ঘটল ভাইজানের?
কাশ্মীরে জঙ্গিহানার পর বাংলাকে টেনে আনলেন বিবেক, অমিত শাহের কাছে আর্জি জানালেন নজরদারির
‘বজরঙ্গি ভাইজান’ ছবির সময় দীর্ঘ দিন পহেলগাঁও, আরু ভ্যালির মতো জায়গায় শুটিং করেছিলেন সলমন। সেই সময় কাশ্মীরের রূপে মুগ্ধ হয়ে যান অভিনেতা। তাঁর দেখা কাশ্মীর মাত্র কয়েক ঘণ্টায় বদলে গিয়েছে। সলমন লেখেন, ‘‘পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। মনে রাখবেন একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।”
এক সময় জঙ্গিযোগে নাম উঠে এসেছিল সঞ্জয় দত্তেরও। তিনিও ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, “ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাকে ক্ষমা করা যায় না। এই জঙ্গিদের এ বার বোঝা উচিত, আমরা চুপ করে থাকব না। আমাদের এই ঘটনার পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য।” একই রকমের ক্ষোভপ্রকাশ করেছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়ঙ্কা চোপড়ারা।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)