শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ভিসা বাতিল করে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ভিসা বাতিল করে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ
২৪৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিসা বাতিল করে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ

---

বিশ্ব সংবাদ : জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তান প্রসঙ্গে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে ভিসাও। ভারতে থাকা পাকিস্তানিদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল হয়েছে সিন্ধু পানি চুক্তি।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার পেহেলগামের বৈসারন নামক এলাকায় অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় ২৬ জন নিহত হয়। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে এক সংগঠন এর দায় স্বীকার করেছে। সংগঠনটির সাথে পাকিস্তানের সম্পর্ক আছে বলে গণমাধ্যমগুলোতে বলা হয়।
নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি জানান, পেহেলগাম হামলার তীব্র প্রতিবাদ করে ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
মিসরি জানান, এই মুহূর্ত থেকে সিন্ধু পানিচুক্তি বাতিল করা হলো। বন্ধ হয়ে যাবে ওয়াঘা-আটারি সীমান্ত। ওই সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়া ভারতীয়দের আগামী ১ মে এর মধ্যে ফিরতে হবে।
তিনি আরও জানান, বাতিল করা হয়েছে পাকিস্তানিদের ভিসা। ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়া দুই হাইকমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের।
১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান সিন্ধু নদীর পানি চুক্তিতে সই করেছিলেন। ওই চুক্তির বাতিলের বিষয়টিকে বেশ কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ওই চুক্তিতে দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদীর পানি উভয়পক্ষই ব্যবহার করছে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)