শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » আজ ২০ দলীয় জোটের বিক্ষোভ; ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
আজ ২০ দলীয় জোটের বিক্ষোভ; ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
![]()
পক্ষকাল প্রতিবেদক: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল আজ। লাগাতার অবরোধের ৪০তম দিনে আন্দোলনের গতি বাড়াতে এ কর্মসূচি পালন করবে তারা। রাজধানীসহ সারা দেশে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দল আওয়ামী লীগ ২০ দলের এ কর্মসূচি পালন করতে দেবে না। সূত্র জানায়, বিএনপি আন্দোলনের নামে নাশকতা করছে। তাই তাদের ঢাকাসহ সারা দেশের কোথাও রাজপথে নামতে দেয়া হবে না।
পুলিশ সূত্র জানায়, রাজধানী ঢাকাসহ সারা দেশের নগর মহানগরগুলোতে এবং জেলা ও উপজেলায় ২০ দলের বিক্ষোভ ঠেকাতে ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখার পাশাপাশি টহল টিম জোরদার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগরের কোথায় কখন মিছিল হবে কর্মসূচি ঘোষণার সময় তা উল্লেখ করা হয়নি।
বিএনপি সূত্র জানিয়েছে, বিক্ষোভ মিছিলে বাধা দেয়া হলে কাল রোববার থেকে ‘সর্বাত্মক’ হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দলটি সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করারও হুমকি দিয়েছে।
শুক্রবার দেয়া এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এ হুমকি দেন।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের যেসব নেতা-মন্ত্রী ও পুলিশের কর্মকর্তা আন্দোলনকারীদের ‘এনকাউন্টার’ ও ‘ক্রসফায়ারে’ হত্যার কথা বলেছেন, তাঁদের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা হবে।
অপরদিকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়ে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও হাবিব-উন-নবী খান গতকাল বিবৃতি দিয়েছেন। তাঁরা ২০ দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ নগরবাসীকে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে শেষ ধাপের আন্দোলনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়