গুরুতর আহত নুর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
পক্ষকাল ডেস্ক
![]()
রাজধানীর কাকরাইল এলাকা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নুরুল হক নুর
শুক্রবার সন্ধ্যায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গণঅধিকার পরিষদ ‘ফ্যাসিস্টদের দোসরদের’ রাজনীতি নিষিদ্ধ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশের পর একটি মশাল মিছিল বের করে। মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।![]()
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা হস্তক্ষেপ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গণঅধিকারের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে তারা পাল্টা ব্যবস্থা হিসেবে লাঠিচার্জ করে। এই লাঠিচার্জেই নুরসহ দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং আরও অনেকে আহত হন।
গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ জানিয়েছেন, নুর ‘মুমূর্ষূ’ অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার খিঁচুনি হচ্ছিল। তিনি দাবি করেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়ে নেতাকর্মীদের বেধড়ক মারধর করেছেন।’ হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
এই ঘটনার আগে পুরানা পল্টনে অনুষ্ঠিত সমাবেশ থেকে গণঅধিকার পরিষদ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার ও দলটির নিবন্ধন বাতিলের দাবি জানায়। এমনকি, নুর তার ফেসবুক পোস্টে জি এম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও করার হুমকি দেন।
অন্যদিকে, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের এই ধরনের সমাবেশকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয়ভাবে আলোচনা করে মামলা দায়ের ও পরবর্তী কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ