সরকার পতন হলো না, জয়নুলের আনলাকি ১৩!
![]()
সরকার পতনের সর্বশেষ ডেডলাইন ছিল ১৩ ফেব্রুয়ারি! হাস্যকর এই সময়সীমার ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। হয়ত বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনের কথাই প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু বিধি বাম। সরকারের পতন হয়নি। বরং ঋতুরাজ বসন্ত বরণ উপলক্ষে জাতীয়ভাবে উৎসব ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেটেছে আল্টিমেটামের দিন। এ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সরকারপ্রধান নরেন্দ্র মোদি। সব মিলিয়ে হাস্যরসে পরিণত হয়েছে বিএনপির এই আইনজীবীর বাক্যবাণ।
পতনের দাবিতে পাঁচ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে ২০ দলীয় জোট। এর মধ্যে এক ফেব্রুয়ারি থেকে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের ঘোষণা দেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে হরতালের সমর্থনে মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীমকোর্ট শাখা এ সমাবেশের আয়োজন করেছিল।





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত