শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নারী সংস্কার কমিশনকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে বাতিলের দাবি
প্রথম পাতা » অপরাধ » নারী সংস্কার কমিশনকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে বাতিলের দাবি
২৬৪ বার পঠিত
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী সংস্কার কমিশনকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে বাতিলের দাবি

---
ডেস্ক খবর শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নারী সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন ইসলামবিরোধী। তাই অবিলম্বে তা বাতিল করতে হবে। তিনি ইসলামী ব্যক্তিত্বদের দিয়ে নতুন কমিশন গঠনের প্রস্তাব দেন।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিস আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমদ আবদুল কাদের বলেন, নারী সংস্কার কমিশন যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাব দিয়েছে। যা আমাদের মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা তাদের পুনর্বাসন চাই। তাছাড়াও মিরাস আইন নিয়ে তাদের দাবিও আপত্তিজনক। তিনি এ কমিশন বাতিলে গ্রামে-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
একইসঙ্গে ভারতে ওয়াক্ফ আইন পুরোপুরি বাতিল ও গাজায় গণহত্যা বন্ধেরও দাবি জানান তিনি।
ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম নির্যাতনের প্রতিবাদে একই সময়ে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ ও মৌলিক বাংলা দল নামের দুটি সংগঠন।
খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হক কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আহমেদ আলী কাসেমী ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী প্রমুখ।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)