শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপির আন্দোলন ‘দেখা যায়, ছোঁয়া যায় না’: কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপির আন্দোলন ‘দেখা যায়, ছোঁয়া যায় না’: কাদের
৪২৯ বার পঠিত
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির আন্দোলন ‘দেখা যায়, ছোঁয়া যায় না’: কাদের

পক্ষকাল কাদেরর ব্রিফিং ----শুক্রবার ১৯ ফেব্রুয়ারি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন সুদূরপরাহত। তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে।’
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ওবায়দুল কাদের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
‘শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে’- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার নয়, বিএনপির রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো। বিএনপির মিথ্যাচারই তাদের রাজনীতিকে এখন গ্রাস করছে।’
বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘একদফা আর এগারো দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে।’
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ। সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির। যেকোনও জনঘনিষ্ট ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষে সাথে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।’



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)