শিরোনাম:
ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » ভৈরব-ময়মনসিংহ রেলপথের বেহাল অবস্থা
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » ভৈরব-ময়মনসিংহ রেলপথের বেহাল অবস্থা
৪২৯ বার পঠিত
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভৈরব-ময়মনসিংহ রেলপথের বেহাল অবস্থা

---

পক্ষকাল সংবাদ-

ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথ। ১৩২ কিলোমিটার দীর্ঘ রেলপথটির সংস্কার হয়না বহুদিন ধরে। মেরামতের অভাবে এ পথে ট্রেন চলাচল হয়ে পড়েছে অনিরাপদ। গত দুই মাসের মধ্যেই পাঁচবার ট্রেন লাইনচ্যুত হয়েছে। আর এ রেলপথটির বেহাল দশার জন্য রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও গাফিলতিকেই দায়ী করছেন সচেতন মহল।

প্রতিবেদনে জানানো হয়, রেললাইনের অনেক স্থানেই পাথর সরে গেছে, দেখা গেছে সবুজ ঘাস। কোথাও কোথাও সরে যাচ্ছে মাটি। প্রতিনিয়তই ক্লিপ চুরি হচ্ছে। একাধিক অরক্ষিত ক্রসিংও রয়েছে রেলপথটিতে। সেতুগুলোতে বাঁশের বদলে দেখা মিলেছে কাঠের হালকা সেফটি। অথচ এই রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য ভৈরবে রয়েছে শতাধিক কর্মচারী। তাদের নিয়ন্ত্রণের জন্য রয়েছে সহকারী নির্বাহী প্রকোশলীর অফিস।

এসব কর্মচারীদের অবহেলার কারণে রেলপথটি হয়ে পড়েছে পুরোপুরি অনিরাপদ। ঝুঁকিপূর্ণ এ রেলপথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত দুই মাস পাঁচটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এছাড়াও ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে আটকে থাকছে ট্রেন। হাজারো যাত্রী হচ্ছেন সীমাহীন ভোগান্তির শিকার।

জানা যায়, ভৈরব থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ পর্যন্ত এই রেলপথে ২১টি স্টেশন রয়েছে। এরমধ্যে কালিকাপ্রসাদ, ছয়সূতি, হালিমপুর, বোকাইনগর, নীলগঞ্জ, যশোদলসহ বেশ কয়েকটি স্টেশনের কার্যক্রম জনবল সংকটে বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে। এর ফলে ব্যবসায়ীরা মালপত্র বুকিং দিতে পারছে না। যাত্রীরাও বিনা টিকিটে রেল ভ্রমণ করছে। এতে সরকার প্রতি বছর হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ভৈরব সহকারী নির্বাহী প্রকোশলী জিষাণ দত্তের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভৈরবের স্টেশন মাস্টার কামরুজ্জামান এ বিষয়ে বলেন, ‘কিছুটা হলেও দায়িত্বে অবহেলা রয়েছে। তা ছাড়া রেললাইন দেখে রাখার দায়িত্ব সবার।’

কিশোরগঞ্জের সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘রেল রুটকে আধুনিকীকরণ করতে হলে ব্রিটিশ আমলের এই লাইনকে ডিজিটাল লাইনে পরিণত করতে হবে।’ আর ঢাকা-চট্টগ্রাম রুটের মতো আধুনিক যন্ত্রপাতি বসাতে হবে বলেও মত দেন তিনি।



এ পাতার আরও খবর

চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)