শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ
৫০৩ বার পঠিত
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ

---

পক্ষকাল সংবাদ-

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ বুধবার (১৮ ডিসেম্বর)। মাঝনদীতে ২১ ও ২২ নম্বর পিলারের উপর এ স্প্যান তোলা হবে। এতে দৃশ্যমান হবে প্রায় ৩ কিলোমিটার সেতু। শুরুর দিকে স্প্যান বসাতে ধীর গতি থাকলেও এখন খুব দ্রুত বসবে একটির পর একটি স্প্যান।

নদীতে স্রোত এবং নাব্য সংকটের কারণে প্রতিকূল সময়ে কাজ এগিয়েছিল জাজিরা প্রান্তে। তবে এখন সুসময়। প্রস্তুতিও নেয়া আছে সেভাবে। ৪১টি পিলারের মধ্যে শতভাগ কাজ শেষে নদী জুড়ে মাথা উঁচু করে দাঁড়ানো এখন ৩৩টি। ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে দেশে এসে পৌঁছেছে ৩১টি।

সব মিলিয়ে এখন পুরো অনুকূল পরিস্থিতিতে এগিয়ে চলছে কাজ। এর আগে ১৭তম স্প্যানটিও বসেছিল মাত্র এক সপ্তাহের ব্যবধানে। ১৮তম স্প্যান বসতে ২ সপ্তাহ লাগলেও এবার ১৯তমটি বসতে যাচ্ছে আবারও এক সপ্তাহের ব্যবধানে। এ নিয়ে চলতি মাসে উঠতে যাচ্ছে ২টি স্প্যান। বসানোর কথা রয়েছে আরও একটি।

জাজিরা প্রান্তে একসাথে বসানো ৯টি স্প্যানে আগে থেকেই চলছে রোড ও রেল স্ল্যাব বসানো। চলতি মাসে মাওয়ার দিকে এগিয়ে ৩ নম্বর মডিউলেও স্ল্যাব বসানোর কাজ শুরু হবে। জাজিরা প্রান্তের স্প্যানগুলো বসাতে মাওয়ার ইয়ার্ড থেকে আগের দিন নিয়ে যাওয়া হতো স্প্যান। তবে দূরত্ব কম হওয়ায় মাঝ নদী কিংবা মাওয়া প্রান্তের স্প্যানগুলো দিনে দিনে নিয়ে গিয়েই বসিয়ে দেয়া যাচ্ছে।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)