শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » খালেদা জিয়ার হাত-পায়ের আঙ্গুল বেঁকে গেছে: সেলিমা ইসলাম
খালেদা জিয়ার হাত-পায়ের আঙ্গুল বেঁকে গেছে: সেলিমা ইসলাম
![]()
তারেক বংশাল : কারাবন্দি খালেদা জিয়াকে দেখতে গিয়ে তার বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, তার হাত-পায়ের আঙ্গুল বেঁকে গেছে, চিকিৎসা হচ্ছে না। তার উন্নত চিকিৎসার দরকার। জামিন পেলে চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়া হবে বলেও জানান তিনি।
আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বেগম সেলিমা ইসলামসহ তার পরিবারের কয়েকজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন সেলিমা ইসলাম। এ সময় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, তার শরীর ভালো না, হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙ্গুলও বেঁকে গেছে প্রায় অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে বসতে পারছেন না তিনি। তাই তার উন্নত চিকিৎসা দরকার।
পরে এদিন বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সেলিমা ইসলাম।
এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের সেলিমা ইসলাম বলেন, চিকিৎসকরা নিয়মিত আসছেন। কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি হয়নি। হাত-পা বেঁকে যাচ্ছে হাতের আঙ্গুলগুলো দিয়ে তিনি (খালেদা জিয়া) নিজে তুলে খেতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না উঠে দাঁড়াতে পারছেন না তিনি। এছাড়া সোজা হয়ে বসতে পারেন না বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, যদি তার জামিন হয় নিশ্চয় তিনি বিদেশে যাবেন। আমরা তো চাচ্ছি তাকে বিদেশে পাঠাতে। কারণ তার যে অবস্থা হয়েছে, উঠে দাঁড়াতে পারছেন না।




ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়