শিরোনাম:
ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » বিশ্বের সেরা বন্দরের তালিকায় ৬ ধাপ এগিয়েছে ‌’চট্টগ্রাম’
প্রথম পাতা » অর্থনীতি | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » বিশ্বের সেরা বন্দরের তালিকায় ৬ ধাপ এগিয়েছে ‌’চট্টগ্রাম’
৫৯৬ বার পঠিত
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের সেরা বন্দরের তালিকায় ৬ ধাপ এগিয়েছে ‌’চট্টগ্রাম’

পক্ষকাল সংবাদ-

চট্টগ্রাম সমুদ্রবন্দর বিশ্বের সেরা কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের মধ্যে ৬ ধাপ এগিয়েছে। ১০০ সেরা বন্দরের মধ্যে ৬৪তম অবস্থানে এখন চট্টগ্রাম সমুদ্রবন্দর। শীর্ষস্থানে রয়েছে চীনের সাংহাই বন্দর।

মেরিটাইম ওয়ার্ল্ডে অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম ‘লয়েডস লিস্ট’ প্রতিবছর তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

গেল বছরে এ তালিকায় দেশের প্রধান সমুদ্রবন্দরের অবস্থান ছিল ৭০তম। ২০০৮ সালে ছিল ৯৫তম। এবার ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০১৯’ শীর্ষক ওই তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছরও বন্দরটি শীর্ষে ছিল।

এ তালিকার দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর পোর্ট। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম অবস্থান চীনের বিভিন্ন বন্দরের দখলে রয়েছে এবার। ষষ্ঠ অবস্থানে এসেছে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর। দশম অবস্থানে মধ্যপ্রাচ্যের দুবাই পোর্ট। নেদারল্যান্ডসের রটারডেম পোর্ট রয়েছে ১১তম অবস্থানে। মালয়েশিয়ার পোর্ট কেলাং ১২তম হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের জওহরলাল নেহেরু বন্দর ২৮তম ও মুন্দারা ৩৬তম অবস্থানে রয়েছে। শততম অবস্থানে রয়েছে তাইওয়ানের তাইপে বন্দর।

লয়েডস লিস্টের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে চট্টগ্রাম বন্দর ২৯ লাখ ৩ হাজার ৯৯৬ টিইইউ’স (২০ ফুট দীর্ঘ) কনটেইনার হ্যান্ডলিং করেছে। ২০১৭ সালে যা ছিল ২৬ লাখ ৬৭ হাজার ২২৩ টিইইউ’স। প্রবৃদ্ধি ৮ দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে বিশ্বসেরা চীনের সাংহাই ২০১৮ সালে হ্যান্ডলিং করেছিল ৪ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টিইইউ’স। ২০১৭ সালে যা ছিল ৪ কোটি ২ লাখ ৩৩ হাজার টিইইউ’স। প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ শতাংশ।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)