শুক্রবার, ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ » ৩০ ঘণ্টার অপারেশনে আলাদা হল রাবেয়া-রুকাইয়া
৩০ ঘণ্টার অপারেশনে আলাদা হল রাবেয়া-রুকাইয়া
পক্ষকাল সংবাদ-
দীর্ঘ ৩০ ঘণ্টার অস্ত্রোপচারের পর জোড়া মাথার দুই বোন রাবেয়া-রুকাইয়াকে আলাদা করা হয়েছে। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাঙ্গেরির চিকিৎসকরা এ অস্ত্রোপচার সম্পন্ন করেন। রাবেয়া-রুকাইয়াদের বাড়ি বাংলাদেশের পাবনায়।
এর আগে চলতি জানুয়ারিতে দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের উদ্যোগে (এডিপিএফ) তাদের হাঙ্গেরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে একবার অপারেশন সম্পন্ন হয়। ওই অপারেশনের মাধ্যমে তাদের মাথায় বিশেষ একটি এক্সপান্ডার স্থাপন করা হয়েছিলো।
দুই বোনের সর্বশেষ অবস্থা সম্পর্কে এডিপিএফ নিউরোসার্জন আন্দ্রেস কসোকে জানান, অস্ত্রোপচারের পর তারা দুজনেই ভালো আছেন। তাদের ব্যাপারে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
এদিকে অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা জানান, দুই বোনের বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি।
প্রসঙ্গত, রাবেয়া-রুকাইয়াকে চিকিৎসা দেয়া হাঙ্গেরির দাতব্য সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে গরিব মানুষদের চিকিৎসা দেয়। ২০১৮ সালেও বাংলাদেশে দুই বোনের আরও একটি অস্ত্রোপচার করেছিল সংস্থাটি।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা