অভিনেতা প্রসেনজিৎকে জিজ্ঞাসাবাদ
পক্ষকাল সংবাদ-
রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোজভ্যালি প্রোডাকশনের ‘মনের মানুষ’ ও ‘হ্যাং ওভার’ ফিল্মে প্রসেনজিত্ অভিনয় করেছিলেন।
ইডি সূত্রে খবর, রোজভ্যালির একটি প্রজেক্টে কাজ করার জন্য কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই আর্থিক লেনদেন সম্পর্কিত জিজ্ঞেসাবাদ এর জন্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শুক্রবার স্থানীয় সময় ১১ টার দিকে ইডি দফতরে হাজির তিনি।
প্রসঙ্গত, গত ৯ জুলাই, মঙ্গলবার ইডি তাকে হাজিরার জন্য নোটিশ পাঠায়। রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী কর্মকর্তারা তার কাছে জানতে চাইবে কেন তিনি এই অনুষ্ঠানে গিয়েছিলেন, অনুষ্ঠানে যাওয়ার জন্য দুইপক্ষের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা।





কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে সংগীত জগত শোকে মুহ্যমান
‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ