শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির কাছে সুজনের অনুরোধ
প্রথম পাতা » রাজনীতি » সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির কাছে সুজনের অনুরোধ
৪৪৫ বার পঠিত
শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির কাছে সুজনের অনুরোধ

---পক্ষকাল প্রতিবেদক:

চলমান রাজনৈতিক সংকট সমাধানে একটি অর্থবহ সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ এর কাছে অনুরোধ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘সংলাপ ও সমঝোতা আজ জরুরি’ শীর্ষক এক সংবাদ সংম্মেলনে সংস্থাটি এই অনুরোধ জানায়।
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার লিখিত বক্তব্যে বলেন, ৪ জানুয়ারি থেকে দেশব্যাপী মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এ যেন এক অসহনীয় অবস্থা।
তিনি বলেন, বর্তমান সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে গত ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচির কারণে অস্থির হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়েছে দেশে।
তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ইতিমধ্যে রাজনৈতিক সহিংসতায় রাজশাহী, নাটোর, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নোয়াখালী ও লক্ষীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ৯ জন মানুষ নিহত হয়েছে। তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।
এই সংকট উত্তোরণ করতে না পারলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে আশঙ্কা করে তিনি এ সহিংস অবস্থা থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)