ছেলের হাতে বাবা খুন
পক্ষকাল প্রতিনিধি, নাটোর: নাটোরে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন গুলজার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি।বাগাতিপাড়া উপজেলার নতুন কলাবাড়িয়া গ্রামে শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান দ্য রিপোর্টকে জানান, পাঁচ বছর আগে ছেলে সেন্টু সরকারকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা গুলজার হোসেন। সম্প্রতি সেন্টু এলাকায় ফিরে এসে বাবার সঙ্গে কলহে জড়ায়। শুক্রবার রাতে গুলজার হোসেন ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা সেন্টু ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।
এ সময় সেন্টুর সৎমা নুরজাহান বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে সেন্টু। এ সময় নুরজাহানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সেন্টুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও সেন্টুকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আমিনুর।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ