শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ | রাজনীতি » ফেসবুকের কারণে ৯৫ ভাগ বিবাহবিচ্ছেদ হচ্ছে: হানিফ
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ | রাজনীতি » ফেসবুকের কারণে ৯৫ ভাগ বিবাহবিচ্ছেদ হচ্ছে: হানিফ
৬৪৯ বার পঠিত
শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকের কারণে ৯৫ ভাগ বিবাহবিচ্ছেদ হচ্ছে: হানিফ

পক্ষকাল ডেস্ক-
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ফেসবুকের কারণে ৯৫ ভাগ বিবাহবিচ্ছেদ হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর আজিমপুরে ১৪ দল আয়োজিত মাদকমুক্ত সমাজ ও নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, শতকরা ৯৫ ভাগ বিবাহবিচ্ছেদ ফেসবুকের কারণে হচ্ছে। ছেলে-মেয়েরা পড়াশোনায় মনোযোগ না দিয়ে ফেসবুকের দিকে ঝুঁকে পড়ছে। অভিভাবকরা যারা এখানে আছেন আপনারা ছেলে-মেয়েদের স্মার্ট ফোন কিনে দেয়ার আগে এই বিষয়গুলো চিন্তা করবেন।

তিনি বলেন, তাছাড়া ফেসবুকে চ্যার্টিংয়ের কারণে স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে সন্দেহ করছে। নিজেদের মধ্যে কলহ দিন দিন বাড়ছে। এক পরিবারে পাঁচজন সদস্য থাকলে পারিবারিক কথা আর হয় না, সেখানে দেখা যায় সবাই ফেসবুক নিয়ে বসে আছে। বছরের ৩০ হাজার বিভাহ বিচ্ছেদ হলে এর মধ্যে শতকরা ৯৫ ভাগ বিভাহ বিচ্ছেদ হচ্ছে এই ফেসবুকের কারণে।

হানিফ বলেন, ফেনীর ছাত্রী নুসরাতের হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যিনি ড্রাইভিং লাইসেন্স দেন, রোড পারমিট দেন সড়ক দুর্ঘটনার জন্য তারাও দায়ি। কারণ যে চালককে লাইসেন্স দেয়া হয় তাদের অধিকাংশই অশিক্ষিত ও অর্ধ শিক্ষিত। কোনও আইন জানেনা, নুন্যতম জ্ঞান নেই। তাদের লাইসেন্স দেয়ার কারণে এই সমস্যা হয়। প্রত্যেক দুর্ঘটনার পর যানবাহনের মালিককেও আসামি করে মামলা দিতে হবে। তাহলে মালিকরা আর অদক্ষ চালককে নিয়োগ দেবে না।

এছাড়াও সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাসদের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতসহ অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা।



এ পাতার আরও খবর

লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন। জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার
ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই! ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই!
স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট? স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট?
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম
বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু
‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই ‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)