শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » মন্ত্রীদের মুখে ইসলামের কথা ভণ্ডামি
প্রথম পাতা » রাজনীতি » মন্ত্রীদের মুখে ইসলামের কথা ভণ্ডামি
৫০৩ বার পঠিত
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মন্ত্রীদের মুখে ইসলামের কথা ভণ্ডামি

---
পক্ষকাল প্রতিবেদক : 
আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রীদের মুখে ইসলামের কথা ‘ভণ্ডামি’ ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার রাজধানীর বনানীর একটি কা‌র্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে রিজভী এ মন্তব্য করেন।

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা চলাকালে অবরোধ কর্মসূচি নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের জবাবে যুগ্ম মহাসচিব বলেন, ‘বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। অবরোধও চলছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংবিধানে আল্লাহর নাম সংযোজন করেছিলেন, এই সরকার সংবিধান থেকে মহান আল্লাহর নাম মুছে ফেলেছে। সরকারের যে মন্ত্রী পবিত্র হজ, মহানবী ও তাবলিগ জামাত সম্পর্কে কটূক্তি করেছেন, তাঁকে কারাগারে জামাই আদরে রাখা হয়েছে। এ রকম ভণ্ড, প্রতারক সরকারের মুখে ইসলামের কথা ভণ্ডামি ছাড়া কিছুই নয়।’

রিজভী চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকার অবৈধ বন্দুকধারীদের মতো দেশ শাসন করছে। কোনো বেআইনি সরকার এভাবে দেশ পরিচালনার অধিকার রাখে না। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাব, সব শক্তি ও সাহস নিয়ে রাজপথ, রেলপথ-নৌপথ অবরোধের কর্মসূচি সফল করুন।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সরকারকে পদত্যাগ করতেই হবে। এটা এখন সময়ের ব্যাপার মাত্র।’ রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে পর্যুদস্ত করতে এমন কোনো ষড়যন্ত্র নেই, সরকার করছে না। দেশে মিথ্যা ও বানোয়াট মামলার হিড়িক পড়েছে। ন্যায় ও স্বাধীন মত প্রকাশকে সরকার নিষ্ঠুরভাবে দমন করছে। তিনি এই পথ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।

অবরোধ কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে রিজভী বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের এই অবরোধ কর্মসূচি ন্যায়ের জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, স্বাধীন মত প্রতিষ্ঠার জন্য। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই অবৈধ সরকার পতনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র মুক্তি পাবে। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা পাবে।’



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)