বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিনোদন » এবিসি রেডিওর বর্ষপূর্তির গ্রুপ ছবিতে অর্ধনগ্ন মেয়েটি কে!
এবিসি রেডিওর বর্ষপূর্তির গ্রুপ ছবিতে অর্ধনগ্ন মেয়েটি কে!
পক্ষকাল প্রতিবেদক: আনুষ্ঠানিক সম্প্রচারের সাত বছরে পা দিল এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক দুই। সবার ভালবাসা ও শুভকামনা নিয়ে সামনের দিনগুলোতে আরো এগিয়ে যাবার প্রত্যাশা নিয়ে শুরু হলো এবিসি রেডিও‘র নতুন বছরের পথচলা। ৩৬৫ দিনের প্রতিটি মূহুর্ত শ্রোতাদের চাহিদার দিকে নজর রেখে এগিয়ে চলছে এবিসি।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা একথা জানায়। ওই বিজ্ঞপ্তিতে একটি গ্রুপ ছবি দেওয়া হয়। ওই ছবিতে অর্ধনগ্ন একটি মেয়ের ছবি দেওয়া হয়। এ নিয়ে গতকাল তোলপার সৃষ্টি হয়। অনেকে ফোন করে জানতে চাইছে মেয়েটি কে। তবে এবিসির একজন কর্মী জানিয়েছে সে তাদেরই একজন আরজে।
বুধবার ষষ্ঠ বর্ষপূর্তির দিন থেকে টানা তিন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে এবিসি রেডিও। এবিসির জন্মদিনের এই আয়োজনে লাইভ আড্ডা ও গান গাইতে আসছেন শাফিন আহমেদ, তপু, মাহফুজ আহমেদ, পারভেজ, প্রীতম, ব্যান্ডস: জয় শাহরিয়ার, এসওএস, দৃক। এছাড়াও বুধবার সারাদিন এবিসিতে রেডিওতে থাকছে প্রিয় শিল্পীদের উপস্থিতি, আড্ডা আর শ্রোতাদের সরাসরি অংশগ্রহনে বিশেষ আয়োজন “খোলা জানালা”। থাকবেন আপনাদের প্রিয় কথাবন্ধু কিবরিয়া, শারমিন, জয়ী, প্রত্যয়, সমন্বয়, সুমন, নীলাঞ্জনা, রেহান ও কুমকুম।
এছাড়াও “অন দ্য রান”, “হিটহট”, “স্পিডব্রেকার”, “চিল আউট”এর মতো আয়োজন নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে প্রতিদিনের অনুষ্ঠানমালা একই সাথে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এবিসি রেডিওর সাপ্তাহিক আয়োজনগুলো। শনিবার “প্রেমরোগ”, রোববার “যাহা বলিব সত্য বলিব”, সোমবার “কুয়াশা” মঙ্গল ও শুক্রবার “মেন্টস বাত্তি জ্বালাও”, বুধবার “হ্যালো ৮৯২০” ও বৃহস্পতিবার “ডর”।
২০০৯ সালের ৭ই জানুয়ারি বাণিজ্যিক পরিচালনা শুরু করেছিল এবিসি রেডিও। জন্মদিনে শ্রোতাবন্ধু, বিজ্ঞাপনদাতা, শিল্পী-কুশলী, শুভানুধ্যায়ী ও সবাইকে এবিসি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।




কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে সংগীত জগত শোকে মুহ্যমান
‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ