কালো কোট বড়ই ভয়ঙ্কর : মাহবুব হোসেন
![]()
পক্ষকাল প্রতিবেদক : কালো কোট বড়ই ভয়ঙ্কর। কালো কোটধারীরা যতবার রাস্তায় নেমেছে ততবারই সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রীম কোর্টের দক্ষিণ হলে বার এ্যাসোসিয়েশন আয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ সভায় মঙ্গলবার দুপুরে তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে মানুষের ওপর নির্যাতন করছে।
আইনজীবীরা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, হামলা-মামলা যাই হোক না কেন আইনজীবীরা আন্দোলনে রাস্তায় থাকবে।
খালেদা জিয়াকে অবরুদ্ধ করার মাধ্যমে পুরো দেশকে সরকার অবরুদ্ধ করে রেখেছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী নেতা।
সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সাহস থাকলে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রেখে রাস্তায় আসুন। আপনাদের সন্ত্রাসী বাহিনীকে জনগণ প্রতিরোধ করবে।’
অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না এবং সরকারের অবস্থা ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সুপ্রীম কোর্ট বারের সভাপতি।
আইনজীবীরা গণতন্ত্রে ও আইনের শাসনে বিশ্বাসী উল্লেখ করে খন্দকার মাহবুব হোসেন সরকারকে বলেন, মৌলিক অধিকার খর্ব করতে পারবেন না। এই সরকারের পতন অনিবার্য বলেও উল্লেখ করেন তিনি।
মাহবুব হোসেন দাবি করে বলেন, আইনজীবীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে, বাক স্বাধীনতা ও সভা সমাবেশের স্বাধীনতা দিতে হবে।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে সুপ্রীম কোর্ট বারের সহ-সভাপতি খালেদ আহমেদ, রফিকুল ইসলাম মেহেদী, সাবেক সহ-সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ বক্তব্য রাখেন।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়