গণমাধ্যমে নিষিদ্ধ তারেক
পক্ষকাল প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত।এক রিট আবেদনের প্রাথমিক শুনানী শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার সকালে এ আদেশ দেন।
একই সঙ্গে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার ও প্রকাশ বন্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
হাইকোর্ট তার আদেশে এ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারেক রহমানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানী করেন এ্যাডভোকেট শ ম রেজাউল করিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানী করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
রিটকারীর আইনজীবী তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, তারেকের পাসপোর্টের কী অবস্থা, তিনি তার পাসপোর্টের মেয়াদ বাড়িয়েছেন কি-না ও তারেক রহমানের বর্তমান অবস্থান কী, তা আদালতকে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী এক মাসের মধ্যে পররাষ্ট্র সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ ও প্রচার না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ