শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি তানজিন তানহা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি তানজিন তানহা
৪২৩ বার পঠিত
শনিবার, ১৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি তানজিন তানহা

পক্ষকাল ডেস্ক-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জানালেও গণভবনে যাননি সুফিয়া কামাল হল সংসদের সদস্য লামিয়া তানজিন তানহা। তবে শনিবার প্রধামন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বেলা পৌনে ২টার দিকে ৪টি মিনিবাস আর ৬টি বাসে গণভবনে যান মোট ২৫৯ জন প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের ফল কারচুপির অভিযোগে ডাকসুর ফল বাতিল চেয়েই গণভবণে যাননি তানহা। এই বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যখন কারচুপি হলো তখনই আমরা সবাই প্যানেল থেকে বর্জনের ঘোষণা দিয়েছি। তারপর ফলাফল ঘোষণার পর আবার যখন দেখলাম আমি জয়ী হয়েছি তখন আমি এই ফলাফল আর গ্রহণ করতে পারি না। কারণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি তার ভোট দিতে না পারে সেটাও ওই শিক্ষার্থীর সঙ্গে বিশাল অন্যায়। সেজন্য আমি প্রথমে নির্বাচন বর্জন করেছি, পরে পদত্যাগ করেছি। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি না’।
গত ১১ই মার্চের ডাকসু নির্বাচনে সুফিয়া কামাল হলে সদস্য পদে প্রগতিশীল ছাত্রজোটের প্যানেল থেকে নির্বাচন করেছেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী লামিয়া তানজিন তানহা। সামগ্রিকভাবে পরিস্থিতির উপর ভিত্তি করে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করলেও মোট ৮৪১ ভোট পেয়ে নিজের হল থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: সিলেটে নুনুর পক্ষে ভোট চাইলেন মুহিত
উল্লেখ্য, গত ১১ মার্চ দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচনে অংশ নেওয়া ছাত্রলীগের প্যানেল ছাড়া বাকি সব প্যানেল তা বর্জনের ঘোষণা দেয়। নির্বাচন বর্জন করলেও ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর এবং জিএস পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। ডাকসুর বাকি ২৫ পদের মধ্যে দুইটি পদে কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা এবং ২৩টি পদে ছাত্রলীগের প্যানেল থেকে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)