শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার
১৬২ বার পঠিত
সোমবার, ৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার

০৬ জুলাই, ২০২৫
---
শরীয়তপুরে এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ এবং সেই ধর্ষণের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুলাইমান মুন্সি (২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (৬ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
সুলাইমান মুন্সি শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের মোতালেব মুন্সির ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।
সুলাইমান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে সিপাহী পদে কর্মরত বলে জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মেয়ে ও একটি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সুলাইমান মুন্সি।
প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে সুলাইমান। গত ২৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে শরীয়তপুর জেলা শহরের হোটেল মেরিডিয়ান এর ৫ম তলায় রুম ভাড়া নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে সুলাইমান।
ধর্ষণের সময় কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সুলাইমান। একপর্যায়ে ওই ছাত্রী জানতে পারে সুলাইমান বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান আছে।
পরে ওই ছাত্রী তাকে বিয়ের চাপ দিলে সে টালবাহানা করে এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এরপরেও সুলাইমান ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাপ প্রয়োগ করে। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয় সুলাইমান।
পরবর্তীতে পরিবার ওই ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক করে। আজ রোববার (৬ জুলাই) ছিল ওই ছাত্রীর বিয়ের অনুষ্ঠানের দিন।
সুলাইমান এ খবর জানতে পেরে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে ওই ছাত্রীর আত্মীয় স্বজনসহ বিভিন্ন ব্যক্তির নিকট উক্ত অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এতে ওই ছাত্রী ও তার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হয় এবং বিয়ে ভেঙে যায়।
আজ সকালে সুলাইমান ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিভিন্ন লোকজনকে অশ্লীল ছবি ও ভিডিও দেখাতে থাকে। এ সময় এলাকাবাসী তাকে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ সুলাইমানকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে ওই ছাত্রী বাদী হয়ে পালং মডেল থানায় সুলাইমনের বলে বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করলে বিকেলে সুলাইমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় আজ এক বিজিবি সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)