শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » বিয়ের ফুল দিয়ে ক্রাইস্টচার্চের নিহতদের সম্মান জানালেন নবদম্পতি
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » বিয়ের ফুল দিয়ে ক্রাইস্টচার্চের নিহতদের সম্মান জানালেন নবদম্পতি
৪৬৫ বার পঠিত
শনিবার, ১৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের ফুল দিয়ে ক্রাইস্টচার্চের নিহতদের সম্মান জানালেন নবদম্পতি

পক্ষকাল দেস্ক -বিয়ের দিনকে ঘিরে সবারই অন্য রকম ভালো লাগা কাজ করে। কিন্তু নিউজিল্যান্ডের এক নব দম্পতির এই বিশেষ দিনটিতেই কালো ছায়া নেমে এলো। না তাদের কোন ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি। কিন্তু তাদের বিয়ের আগের দিন অর্থাৎ শুক্রবার ভয়াবহ হামলার ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুই মসজিদে ভয়াবহ হামলায় ৪৯ জন নিহত হন। এ ঘটনায় স্বাভাবিকভাবেই সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এমন সময়ে কোন উৎসবেই যেন প্রাণ থাকে না।

দেশজুড়ে এমন শোকের মধ্যেই বিয়ে হলেও নিহতদের প্রতি সম্মান জানাতে ভোলেননি এই নবদম্পতি। বিয়ের পরে কিছুটা সময় তারা ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা

মাউন্ট মাউনগানুইয়ে একটি বিচে স্থানীয় সময় শুক্রবার সূর্যোদয়ের সময় শপথ নেন তারা। এরপর একটি স্থানীয় চার্চে তাদের বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখান থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় তারা সিদ্ধান্ত নেন যে, তারা তাদের বিয়ের ফুলের তোড়া দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

যখন তারা গাড়ি থেকে নামলেন তখনও নববধূ এবং বরের গায়ে ছিল বিয়ের পোশাক। রিস ক্যাম্পবেল বলেন, যারা নিজেদের পরিবারের লোকজনকে হারিয়েছে তাদের কথা ভেবে আমরা খুব দুঃখ পেয়েছি। আমাদের বিয়ের অনেক ফুল ছিল। আমরা ভেবেছি সেগুলো মসজিদের সামনে রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাব। এর মাধ্যমে যারা এখন কঠিন সময় পার করছেন তাদের প্রতি আমরা সমর্থন জানালাম এবং আমরা তাদের পাশে আছি।

তিনি বলেন, নিউজিল্যান্ডে এ ধরনের ঘটনা সত্যিই খুব দুঃখজনক। অপরদিকে কেলি জানান, এ খারাপ খবর শোনার পর থেকেই তার খারাপ লেগেছে। গত রাতেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তাদের বিয়ের ফুল দিয়ে তিনি নিহতদের জন্য কিছু একটা করবেন।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)